প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস এক্সপানশন বিভাগ ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার।
বিভাগ: বিজনেস এক্সপানশন।
পদসংখ্যা: বিজনেস।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউটর কেপিআই, যৌথ ব্যবসায়িক পরিকল্পনা (জেবিপি) পরিচালনা এবং নিয়মিত কর্মক্ষমতা পর্যালোচনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৭ মার্চ ২০২৬।
