মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (শোরুম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (শোরুম)।
লোকবল নিয়োগ: ৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় লক্ষ্য অর্জনে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২০ থেকে ২৮ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ১০ থেকে ১২ হাজার টাকা।
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সাপ্তাহিক ছুটি, বিক্রয় প্রণোদনা এবং সংগ্রহ কমিশন, টি/এ সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৭ মার্চ ২০২৬।
