১৬ ফেব্রুয়ারি (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৬৫ কোটি ৮৩ লক্ষ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪১ কোটি ১৬ লক্ষ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে সিটি ব্যাংক পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৭ লক্ষ ২১ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
