১৫ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৮০ কোটি ৭২ লক্ষ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪২ কোটি ৪৮ লক্ষ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৮ লক্ষ ৯১ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
