১৫ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৫৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ২১ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ২৬০ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৭ দশমিক ৫৭ পয়েন্ট ও ১৩৮২৮ দশমিক ৫৯ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪ টির এবং কমেছে ১০ টির আর অপরিবর্তিত রয়েছে ১০ টি কোম্পানির শেয়ারের।
