ডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি করপোরেট সেলস (কনসিউমার ব্র্যান্ড) বিভাগ সিনিয়র/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ।
বিভাগ: করপোরেট সেলস (কনসিউমার ব্র্যান্ড)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: শিল্প প্রবণতা বিশ্লেষণ, কর্পোরেট ব্যবসায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৬।
