১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৪০ লক্ষ ১৫ হাজার ৯০৪ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৩৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৭২ দশমিক ৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ২৩২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৬ দশমিক ১৫ পয়েন্ট ও ১৩৫৬৭ দশমিক ৭৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬ টির এবং কমেছে ২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১৩ টি কোম্পানির শেয়ারের।
