ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট।
লোকবল নিয়োগ: ৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতিতে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, বিক্রয় কমিশন, ডি/এ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
