০৮ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৪৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৮ দশমিক ৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৫ দশমিক ৮৩ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৭১ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪১ দশমিক ২২ পয়েন্ট ও ১৩২৬২ দশমিক ৮৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির এবং কমেছে ৭২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টি কোম্পানির শেয়ারের।
