মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ।
লোকবল নিয়োগ: ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/এইচএসসি/এসএসসি।
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ এবং ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর।
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বাইক ভাতা, বিক্রয় প্রণোদনা এবং সংগ্রহ কমিশন, টি/এ-ডি/এ এবং আরো অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৭ মার্চ ২০২৬।
