বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি টেকনিকাল সার্ভিস (ট্রেনিং ইন্সট্রাক্টর) বিভাগ এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট।
বিভাগ: টেকনিকাল সার্ভিস (ট্রেনিং ইন্সট্রাক্টর)।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/মেকানিক্যাল/অটোমোবাইলে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল মেরামতের কাজে বাস্তব অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: কারখানায়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর।
কর্মস্থল: মুন্সিগঞ্জ (গজারিয়া)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা ছুটি নগদীকরণ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
