ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ।
বিভাগ: ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ অথবা এমবিএ।
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং ধারণা এবং আপডেট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বনিম্ন ২৩ বছর।
কর্মস্থল: ময়মনসিংহ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
