০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭ কোটি ৭০ লাখ ডলার।
ফেব্রুয়ারি মাসের প্রথম ২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৬ কোটি ৩০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৭৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।
