বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ট্রেইনার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনার।
বিভাগ: ব্র্যাক অ্যাডুকেশন প্রোগ্র্যাম।
লোকবল নিয়োগ: ০৮ জন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এনজিওতে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: বরিশাল (সদর), চট্টগ্রাম (খুলশী), খুলনা (খালিশপুর), নেত্রকোনা, রাজশাহী, রংপুর (সদর), সিলেট (সদর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার পলিসি অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৬।
