০২ ফেব্রুয়ারি (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৭১ লক্ষ ৩২ হাজার ৭৩ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৭২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১০৬ দশমিক ৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৮৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৪ দশমিক ৪৩ পয়েন্ট ও ১৩২৩৮ দশমিক ৬৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮ টির এবং কমেছে ৬০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টি কোম্পানির শেয়ারের।
