০১ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৮১৪ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৭০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৪ দশমিক ৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১০ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৭৪ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৩ দশমিক ৭০ পয়েন্ট ও ১৩১৫৪ দশমিক ১২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০ টির এবং কমেছে ৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টি কোম্পানির শেয়ারের।
