২৭ জানুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সিটি ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।
