২৬ জানুয়ারি (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৪ লক্ষ ১৮ হাজার ৭৯১ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৪৬ দশমিক ৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৫ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৮৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৪ দশমিক ৫১ পয়েন্ট ও ১২৯২২ দশমিক ৪৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১ টির এবং কমেছে ৭৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টি কোম্পানির শেয়ারের।
