স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির টেকনিক্যাল, কোল্ড চেন বিজনেস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ।
বিভাগ: টেকনিক্যাল, কোল্ড চেন বিজনেস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেলে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬।
