২৫ জানুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৫ লক্ষ ৭৩ হাজার ৫১২ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৬ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৪৬ দশমিক ৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক১ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ১৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০২ দশমিক ৩৫ পয়েন্ট ও ১২৮৮৭ দশমিক ১৭ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪ টির এবং কমেছে ২০ টির আর অপরিবর্তিত রয়েছে ১১ টি কোম্পানির শেয়ারের।
