২৫ জানুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম র্কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০ দশমিক ৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৭২ পয়েন্ট কমেছে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২০ দশমিক ৬৯ পয়েন্ট ও ১৯৫৩ দশমিক ৮৫ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮ টি এবং কমেছে ১৭৬ টি আর অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানির শেয়ারের।
