ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট ধারণা। স্থানীয় ব্যাংকিং আইন, সংবিধান এবং বিনিময়যোগ্য দলিল আইন সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৬।
