দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে দাম বেড়েছে ৮ হাজার ৩৪০ টাকা। আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা।
২১ জানুয়ারি (বুধবার) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল তালিকা দেখতে এখানে ক্লীক করুন।
