ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড করপোরেট লিয়াবিলিটি বিভাগ এআরএম/আরএম/এসআরএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এআরএম/আরএম/এসআরএম।
বিভাগ: ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড করপোরেট লিয়াবিলিটি।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং সেক্টরে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৬।
