দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ জানুয়ারি (বুধবার) বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
