প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (ইভিপি-ডিএমডি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (ইভিপি-ডিএমডি)।
পদসংখ্যা: ১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সিএ/সিএমএ/সিএফএ/সমমান অথবা এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর।
অন্যান্য যোগ্যতা: ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬।
