মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন।
পদসংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএস।
অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ভালো লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২৩ থেকে ২৮ বছর।
কর্মস্থল: ঢাকা (গুলশান ১)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
