স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ইলেকট্রিশিয়ান।
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল) অথবা এসএসসি/এইচএসসি পাসসহ দীর্ঘ মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: জেএমপি এবং বৈদ্যুতিক সিস্টেম রক্ষণাবেক্ষণে বাস্তব দক্ষতা। ফ্রোজেন ফুডস এবং আইসক্রিম শিল্পে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: মানিকগঞ্জ কারখানা।
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: কোম্পানির পলিসি অনুযায়ী সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৬।
