সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার।
বিভাগ: এসএমই, স্মল বিজনেস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, কিশোরগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, সিলেট ও টাঙ্গাইল।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৬।
