অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।
বিভাগ: ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।
অন্যান্য যোগ্যতা: বিমান ভাড়া, থাকার ব্যবস্থা, স্থল পরিবহন এবং প্রয়োজনীয় ভিসা বা ভ্রমণ নথি সহ সমস্ত ভ্রমণ বুকিং সমন্বয় এবং পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
