Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ঢাকা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও
    অর্থনীতি

    ঢাকা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও

    জানুয়ারি ১৮, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    dhaka-bank
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকিং খাতের অন্যতম অভিজ্ঞ কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ।

    আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এরশাদ ফয়েজের। তিনি বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলিতে সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। ব্যাংকিং কৌশল, প্রযুক্তি, পরিচালন, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ফিনটেকসহ বিস্তৃত ক্ষেত্রে তার গভীর দক্ষতা রয়েছে।

    ঢাকা ব্যাংকে যোগদানের আগে এরশাদ ফয়েজ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (এএমডি ও সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা ছিলেন।

    এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার (সিআইওও), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ারের হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি দীর্ঘ পাঁচ বছর তিনি সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক

    ছিলেন।

    প্রযুক্তিনির্ভর নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গঠনে অবদানের জন্য ওসমান এরশাদ ফয়েজ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত। ২০২৩ সালে তিনি ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটে ‘লেজেন্ড’ অ্যাওয়ার্ড লাভ করেন। নারীদের ব্যবসায়িক নেতৃত্বে উৎসাহিত করার জন্য ইনভলভ, ফিনান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্স সমর্থিত হিরোস গ্লোবাল রোল মডেল তালিকায় তিনি একাধিকবার স্থান পেয়েছেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো তিনি।

    শিক্ষাজীবনে এরশাদ ফয়েজ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ইনসিয়াড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলে এক্সিকিউটিভ শিক্ষা কর্মসূচি সম্পন্ন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।

    ঢাকা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও

    সম্পর্কিত খবর

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ আগস্ট)

    আগস্ট ৩০, ২০২৬

    দেশের বাজারে স্বর্ণের দাম

    আগস্ট ৩০, ২০২৬

    ৩ হাজার ৮৪৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম

    আগস্ট ২০, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ আগস্ট )

    আগস্ট ১৯, ২০২৬

    ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪১.৪ শতাংশ

    আগস্ট ১৮, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.