আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৮ জানুয়ারি থেকে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকতে হবে।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)।
লোকবল নিয়োগ: ৩২০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: বিক্রয় পেশায় অভিজ্ঞতা, চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
দায়-দায়িত্বঃ
রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।
নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর।
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়।
বেতন: ১১ থেকে ২২ হাজার টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬।
