১৮ জানুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৪৩ হাজার ৪৭৩ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৪৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৬৬ দশমিক ৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ১০৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৪ দশমিক ৬১ পয়েন্ট ও ১২৫৮৩ দশমিক ১০ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫ টির এবং কমেছে ২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৯ টি কোম্পানির শেয়ারের।
