আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।১০ জানুয়ারি (শনিবার) আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘আইএফআইসি ব্যাংক পিএলসি বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিগত বছরের সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, ‘দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই আইএফআইসি ব্যাংকের প্রধান লক্ষ্য। সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যবসায়িক
খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং ভবিষ্যত কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ২০২৫ সালের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সূচক ও অর্জনসমূহ নিয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন।
সম্মেলনে আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২৪টি শাখাকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা দেয়া হয়।
