১৩ জানুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৫ লক্ষ ১২ হাজার ৮৮৭ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২০ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৮৯ দশমিক ৯৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৪৭ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৩ দশমিক ১৭ পয়েন্ট ও ১২৩৯১ দশমিক ৭৯ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮ টির এবং কমেছে ১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ারের।
