১১ জানুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৪৯ হাজার ৪০১ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৬ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৪৬ দশমিক ৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১ দশমিক ১৪ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮০ দশমিক ৬৫ পয়েন্ট ও ১২৪৬৮ দশমিক ০৭ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০ টির এবং কমেছে ৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ১১ টি কোম্পানির শেয়ারের।
