৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সপ্তাহের পঞ্চম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৭০ লক্ষ ৬ হাজার ৯১০ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৪৭ দশমিক ৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ২৯ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৯ দশমিক ৭৯ পয়েন্ট ও ১২৪৬০ দশমিক ১৪ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১ টির এবং কমেছে ২৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ারের।
