৬ জানুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৪ কোটি ১৫ লক্ষ ৫ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৬ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১ দশমিক ১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ১৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০১২ দশমিক ৫০ পয়েন্ট ও ১৯০৫ দশমিক ৭৩ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৭ টি এবং কমেছে ১১৫ টি আর অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানির শেয়ারের।
