দেশের বাজারে বেড়েছে রুপার দাম। ভরিতে দাম বেড়েছে ৪৮৫ টাকা। আগামীকাল ০৬ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট রুপার মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৫ টাকা।
০৫ জানুয়ারি (সোমবার) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার দাম বেড়ে যাওয়ায় রুপার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৯২৫ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৬৩৯ টাকা।
আরো বলা হয়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল তালিকা দেখতে এখানে ক্লীক করুন।
