৫ জানুয়ারি (সোমবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক। এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৭ লক্ষ ৮১ হাজার ৯৫৫ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৯ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৩৫ দশমিক ০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৩৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৪ দশমিক ৬৩ পয়েন্ট ও ১২২৪২ দশমিক ২১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির এবং কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টি কোম্পানির শেয়ারের।
