দেশের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ৪ জানুয়ারি (রবিবার) গাজীপুরের একটি রিসোর্টে নিজেদের তৈরি সর্বশেষ এ স্মার্টফোনটি উন্মোচন করেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও।
এসময়, অনূর্ধ্ব-১৯ বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।
ডিলার পার্টনার এবং শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারদের সামনে অপর একটি ভিডিওতে দেখানো হলো ফোনটির ওপর দিয়ে একটি জিপ গাড়ি চলে গেলেও সচল থেকেছে। ।
উদ্বোধনী এই অনুষ্ঠানে অনার বাংলাদেশের বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি, অনারের ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে অনার ক্রমাগত সফলতা অর্জন করছে। অনার বাংলাদেশের গত বছরের প্রবৃদ্ধি ২০০ শতাংশ। আমরা মনে করি, এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি উন্মোচনের মাধ্যমে এ বছরের শুরুটা অনারের জন্য খুব ভালো হয়েছে।”
কোম্পানির তথ্য মতে, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের অনার এক্স৯ডি ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত স্মার্টফোনটি অগ্রিম বুকিং দেয়া যাবে।
