০৪ জানুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ৪ লক্ষ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৫২ লক্ষ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংক পিএলসর শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৯ লক্ষ ৪৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সায়হাম কটন মিলস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি), সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
