দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৫ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ৯ পয়সা।
আলোচিত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৮ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর তা মাইনাস ৩ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৮ টাকা ৬৭ পয়সা।
আগামী ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি।
