২৮ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৯৯ টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির ইউনিট দর ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ২০ পয়সা বা ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: জিল বাংলা সুগার মিলস্ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
