২৮ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লক্ষ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানিটির ১৬ কোটি ৫১ লক্ষ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সায়হাম কটন মিলস লিমিটেড, উত্তরা ব্যাংক পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশনলিমিটেড, স্কয়ার ফার্মা পিএলসি এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
