আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফিল্ড মনিটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিল্ড মনিটর|
পদসংখ্যা: নির্ধারিত নয়|
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস|
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, ই-মেইল এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর|
চাকরির ধরন: ফুলটাইম|
কর্মক্ষেত্র: অফিসে|
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)|
বয়সসীমা: উল্লেখ নেই|
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)|
বেতন: আলোচনা সাপেক্ষে|
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী|
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫|
