দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা। আজ ২৪ ডিসেম্বর (বুধবার) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।
২৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
স্বর্ণের দামের সাথে বেড়েছে রুপার দামও ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৮৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল তালিকা দেখতে এখানে ক্লীক করুন।
