Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » একমির ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
    পুঁজিবাজার

    একমির ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

    ডিসেম্বর ২২, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ACMELAB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা কোম্পানির ৪৯ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

    কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিলুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, পরিচালক তানভীর সিনহা, পরিচালক সাবরিনা জুনেদ, পরিচালক ফাহিম সিনহা, স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্রসাদ (নিরীক্ষা কমিটি ও নমিনেশন এণ্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান), স্বতন্ত্র পরিচালক এহসান উল ফাত্তাহ, স্বতন্ত্র পরিচালক কাজী ছানাউল হক, মনোনীত পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল অডিট এন্ড কম্পায়েন্স মো. হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা কাজী মোহাম্মদ বদরুদ্দিন, সিনিয়র জি.এম. মো. আরশাদুল কবির এবং কোম্পানি সচিব মো. মাসুদুর রহমান ভূঁইয়া এফসিএস উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন।

    সভায় কোম্পানির ২০২৪-২০২৫ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কম্পায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত ও অনুমোদিত হয়।

    অনুষ্ঠানে যোগদান করে ৪৯ বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আর্থিক প্রতিবেদন পুঁজিবাজার লভ্যাংশ লভ্যাংশ অনুমোদন

    সম্পর্কিত খবর

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৩, ২০২৬

    বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    খান ব্রাদার্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

    নভেম্বর ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সদ্য…

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ…

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    আজ ৪ নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.