দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি’র ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২১ ডিসেম্বর (রবিবার) বিএসইসি চিঠির মাধ্যমে বন্ড ইস্যুতে সম্মতি জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটির ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে- আনসিকিউরিড, নন-কানভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল ও ফ্লোটিং রেট ও কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
