২২ ডিসেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮২ লক্ষ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৫১ লক্ষ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭৯ লক্ষ ৮৩ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
